ফ্রান্সে জি-৭ সামিটে (G7 Summit 2026) ফের ভাইরাল 'মেলোডি' (Melodi)। মোদি ও মেলোনির কথোপকথনের ভিডিও থেকে শুরু করে ভারত-ইতালি সম্পর্কের!

তবে, দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই সমীকরণ আজকের নয়। গত মাসেই রোম সফরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের বিখ্যাত ‘পার্লে মেলোডি’ টফির একটি প্যাকেট উপহার দেন মোদি। সেই উপহার প্রাপ্তির ভিডিও শেয়ার করে মেলোনি লিখেছিলেন, "ধন্যবাদ এই উপহারের জন্য।" মূলত ২০২৩ সাল থেকে নেটিজেনদের হাত ধরে মোদি ও মেলোনির নামের সংমিশ্রণে এই ‘মেলোডি’ ট্রেন্ড শুরু হয়, যা তাঁরা দুজনেই বেশ উপভোগ করেন। সেই একই ধারাবাহিকতা দেখা গেল ২০২৬-এর জি-৭ মঞ্চেও।
বিশেষজ্ঞদের মতে, সমাজমাধ্যমের ট্রোলিং বা নিছক ক্যামেরার সামনের বন্ধুত্বের বাইরে এটি ভারতের এক অত্যন্ত সফল ও সক্রিয় বিদেশনীতির (India-Italy relations) প্রমাণ। ভারত ও ইতালির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতিমধ্যেই ১৬.৭৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। পাশাপাশি, ‘ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোর’-এর হাত ধরে ইন্দো-প্যাসিফিক ক্ষেত্রে ইউরোপে প্রবেশের জন্য রোম এখন ভারতের প্রধান দরজা হয়ে উঠেছে। সদ্য রোমের ঐতিহ্যবাহী কলোসিয়ামে দুই নেতার নৈশভোজ এবং গভীর দ্বিপাক্ষিক বৈঠকই বুঝিয়ে দেয়, কূটনীতির মঞ্চেও এই সম্পর্ক দিনের পর দিন আরও মজবুত হচ্ছে।
Advertisement