উত্তরবঙ্গের বিশিষ্ট সাংবাদিক এবং সিসিএন (CCN) সংবাদের বর্ষীয়ান সংবাদকর্মী নিশীথ চক্রবর্তী প্রয়াত। দীর্ঘদিন জটিল রোগে ভোগার পর বৃহস্পতিবার রাতে...
দীর্ঘদিন জটিল অসুখের সাথে লড়াই করার পর অবশেষে জীবনাবসান ঘটল সিসিএন (CCN) সংবাদের বর্ষীয়ান সাংবাদিক নিশীথ চক্রবর্তীর। জানা গিয়েছে, এই শারীরিক ব্যাধির কারণে বেশ কিছুদিন যাবৎ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে সমস্ত চেষ্টা ব্যর্থ করে এদিন বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ১০টা নাগাদ চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি। উত্তরবঙ্গের এই স্বনামধন্য সংবাদকর্মীর চিরবিদায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই বিশিষ্ট সাংবাদিকের প্রয়াণে সিসিএন পরিবারের ও উত্তরবঙ্গের সাংবাদিক মহলের তরফে আন্তরিকভাবে শোকপ্রকাশ।