শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Corporation) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা। দায়িত্ব পেয়েই বর্ষা
এদিন নিজের নতুন পদের ভার গ্রহণ করেই পুরসভার কর্মী এবং আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন তিনি। জানা গিয়েছে, এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল নাগরিক পরিষেবা এবং বর্ষার মোকাবিলায় আগাম প্রস্তুতি। নতুন প্রশাসক স্পষ্ট করে দেন, বর্ষার মরশুমে শহরের বিভিন্ন জরুরি কাজগুলোই সর্বাধিক অগ্রাধিকার পাবে। পাশাপাশি, যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হবে।
অন্যদিকে, এদিনই সদ্য প্রাক্তন পুরবোর্ডের বিজেপি কাউন্সিলাররাও নতুন প্রশাসকের সঙ্গে দেখা করেন। তাঁরা সবরকমভাবে প্রশাসনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে, প্রতিটি ওয়ার্ডের বর্তমান অবস্থা এবং সাধারণ মানুষের নানা সমস্যার দিকটিও তাঁরা আর বিমলার নজরে আনেন বলে জানা গিয়েছে।
Advertisement