আমতলা-বারুইপুর রোডে বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ তলা কার্যালয় ভেঙে দিল প্রশাসন। ৩টি বুলডোজার, বিশাল পুলিশ, র্যাফ ও কেন্দ্রীয়

প্রশাসন সূত্রে খবর, বিগত বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই এই অফিসে তালা ঝুলছিল। জানা গিয়েছে, এটি বানানোর পূর্বে কোনো আইনি ছাড়পত্রও জোগাড় করা হয়নি। এর আগে এই ভবনের গায়ে জোড়া শুনানির একটি নোটিশ লাগিয়েছিল প্রশাসন। তবে, ওই নোটিশের বিপরীতে কোনো সন্তোষজনক উত্তর না আসার ফলেই এদিন সকালে কড়া ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই আমতলা-বারুইপুর রোড এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়া হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী।
গোটা বহুতলটি ভাঙার উদ্দেশ্যে তিনটি বিশালাকায় বুলডোজার নিয়ে আসা হয়। সাধারণ মানুষ ও উৎসাহী জনতার ভিড় সামাল দিতে এবং যেকোনো রকম বিশৃঙ্খলা এড়াতে গোটা চত্বরটিকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি, যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সেখানে মজুত রয়েছে দমকল বাহিনীর একটি দলও। জানা যায়, বুলডোজারের সাহায্যে সবার প্রথমে ওই ভবনের উপরিভাগের শেডটি ভেঙে ফেলা হয়। তারপর ধাপে ধাপে সম্পূর্ণ কার্যালয়টিকে মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ চলছে। ৩টি বুলডোজার কাজে লাগিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই সম্পূর্ণ অভিযানটি পরিচালনা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
Advertisement