আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের বঙ্গ সফর। ১৭ থেকে ১৯ জুলাই শিলিগুড়ি ও কলকাতায় সীমান্ত সুরক্ষা,

শনিবার, ১৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর গন্তব্য উত্তরের সীমান্ত। এদিন শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকিতে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিএসএফ-এর (BSF) ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের মনোবল বাড়ানোর উদ্যোগ নেবেন তিনি। পাশাপাশি, বিএসএফ-এর একাধিক পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি। দেশে সদ্য লাগু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন—ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ভারতীয় সাক্ষ্য আইন (BSA)—রাজ্যে কতটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। এছাড়া, জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ প্রক্রিয়া নিয়েও একটি বিশেষ পর্যালোচনার কথা রয়েছে তাঁর।
সফরের অন্তিম দিনে, অর্থাৎ ১৯ জুলাই কলকাতার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ (Amit Shah News)। সকালের দিকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর সভাপতিত্ব করার কথা রয়েছে। পরবর্তীতে আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম দফার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমূল ডেয়ারির দই প্রক্রিয়াকরণ ইউনিটের শিলান্যাস করবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে শিল্পপতিদের রাজ্যে লগ্নির জোরালো বার্তা দেওয়া হতে পারে।
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং সিএএ (CAA) ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন। ওই সফরের রেশ থাকতে থাকতেই ফের তাঁর এই আগমন (West Bengal News) রাজ্য রাজনীতিতে যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Advertisement