"একে অপরকে কখনো ছেড়ে দেয়নি"- আসামের বন্যা বলে ভাইরাল মেক্সিকোর দম্পতির ছবি!

July 31, 2026
Reading...
আসাম বন্যা ২০২৬ (Assam Flood 2026) নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বাকুরুদ্ধ মুহূর্ত' ছবির ফ্যাক্ট চেক এবং রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির...
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আসাম বন্যা ২০২৬ (Assam Flood 2026) দাবিতে একটি ছবি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নেটাগরিকদের শেয়ার করা এই ছবিতে "বাকুরুদ্ধ মুহূর্ত" শিরোনাম দিয়ে নিচে লেখা হয়েছে, "ভয়াবহ বন্যায় তারা সবকিছু হারিয়েছিল, কিন্তু একে অপরকে কখনো ছেড়ে দেয়নি।"

তবে, সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত চিন্তাজনক এই দৃশ্যটি আদৌ ভারতের সাম্প্রতিক কোনো ঘটনার নয়। 'দ্য পেনিনসুলা কাতার' (The Peninsula Qatar) নামক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের গত ০৭/১১/২০২৫ তারিখের একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, এই ভাইরাল দৃশ্যটি মূলত মেক্সিকোর (Mexico)।
সূত্রের খবর, ওই প্রতিবেদনে থাকা একটি ইউটিউব ভিডিও প্রমাণ করে যে জলমগ্ন অবস্থার ক্লিপটি মেক্সিকোর ভেরাক্রুজের পোজা রিকায় (Poza Rica, Veracruz) অক্টোবরের ভয়াবহ বন্যার সময় ক্যামেরাবন্দি করা হয়েছিল। মেক্সিকান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিতে একে অপরকে জড়িয়ে থাকা ওই বয়স্ক দম্পতির নাম হিলারিও রেইনোসা এবং এলোদিয়া রেয়েস। সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা যায়,
বর্তমান বছরে আসামের নামে চালানো হলেও এর আগে এই একই ছবিকে ফিলিপিন্সের (Philippines) সেবুতে আছড়ে পড়া 'টাইফুন কালমেগি' (Typhoon Kalmaegi) বিপর্যয়ের বলেও ভুয়ো প্রচার করা হয়েছিল। উল্লেখ্য, ফিলিপিন্সের ওই ভয়ংকর ঝড়ে ১৮৮ জনের মৃত্যু হয়, নিখোঁজ হন ১৩৫ জন এবং ৬,৩৫,৫৬৫টি পরিবারের প্রায় ২২,৫৮,৭৮২ জন মানুষ চরম ক্ষতির সম্মুখীন হয়েছিলেন।

ফিলিপিন্স ও মেক্সিকোর এই মারাত্মক বন্যা পরিস্থিতির একটি ইনস্টাগ্রাম রিলও ওই খবরে যুক্ত রয়েছে। এর পাশাপাশি সেই সময় ফিলিপিন্সে "ফান ওয়াং (উওয়ান)" নামক আরও একটি প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

​অন্যদিকে, ভাইরাল ছবিটি মিথ্যে হলেও আসামের বর্তমান বন্যা পরিস্থিতি অত্যন্ত গুরুতর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, অসমে বন্যার জল বর্তমানে কিছুটা নামতে শুরু করলেও সার্বিক অবস্থা এখনও ভয়াবহ রয়েছে।

ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৭৫-এ দাঁড়িয়েছে। রাজ্যের মোট সাতটি জেলায় প্রায় ৩ লক্ষ ৩২ হাজার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিন রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৯ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
Advertisement