অসমের বন্যায় মৃত্যু বেড়ে ৭৫। জলের তলায় ৪৫ হাজার হেক্টর কৃষিজমি, ক্ষতিগ্রস্ত ৩ লক্ষের বেশি মানুষ। বন্যাত্রাণে কেন্দ্রের কাছে ১০ হাজার কোটি টাকার...



মানুষের মৃত্যুর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রেও। প্রায় ৪৫ হাজার হেক্টর কৃষিজমি সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। এই বিপদের দিনে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে এবং ত্রাণ পৌঁছে দিতে ময়দানে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

এদিকে, অসমের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানান যে, বন্যায় প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। তাই কেন্দ্রের তরফ থেকে দ্রুত একটি বড় অঙ্কের প্যাকেজ ঘোষণা করা উচিত।
অন্যদিকে, বন্যা দুর্গতদের সাহায্যার্থে অসমের বিধায়করা তাঁদের এক মাসের বেতন দান করেছেন। এদিন এই চরম বিপর্যয়ের কথা মাথায় রেখে অসম বিধানসভার বর্তমান অধিবেশনের মেয়াদ দু'দিন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement