'অসভ্যতা করলে বাকলা খুলে দেব', চরম হুঁশিয়ারি বিজেপির!

July 29, 2026
Reading...
জলপাইগুড়ি পুরসভার বেহাল পরিষেবা ও নাগরিক বঞ্চনার প্রতিবাদে তৃণমূলকে কড়া আক্রমণ বিজেপির। বুধবার পুরসভা ঘেরাও করে শাসকদলকে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপির..
জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে নাগরিক বঞ্চনা এবং বেহাল পরিষেবার অভিযোগ তুলে বুধবার ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক বাপি গোস্বামী। বিক্ষোভ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, ২০২২ সালের পুরসভা নির্বাচনে শুধুমাত্র ছাপ্পা ভোটের জোরেই তৃণমূল ক্ষমতা দখল করেছিল। সেই কারণেই বর্তমান জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এদিন বাপি গোস্বামী আরও জানান যে, গত তিন মাস যাবৎ বিজেপি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে তাঁদের এই নীরবতাকে যদি কেউ দুর্বলতা হিসেবে দেখে এবং ক্ষমতা ধরে রাখার জন্য কোনও প্রকার অসভ্যতার আশ্রয় নেয়, সেক্ষেত্রে 'বাকলা খুলে দেওয়া হবে' বলে চরম হুঁশিয়ারি দেন বিজেপির এই রাজ্য নেতা।

অন্যদিকে জানা গিয়েছে, বিজেপির এই পুরসভা ঘেরাওয়ের খবর পেয়ে এদিন তৃণমূলের কোনও জনপ্রতিনিধিই পুরসভায় উপস্থিত ছিলেন না বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে বিজেপির কর্মী ও সমর্থকরা পুরসভা ভবনের ভেতরে ঢুকেই বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন।
Advertisement