উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির বর্ধমান রোডে উড়ালপুল উদ্বোধন, জল্পেশে পুজো এবং সিকিমে ধসে মৃতদের ক্ষতিপূরণ প্রদান সহ...
ক্ষতিপূরণ প্রদানের পর ফের কপ্টারে চেপে জল্পেশ মন্দিরের দিকে রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিশেষ পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি পুষ্পবৃষ্টি করার কর্মসূচিও রয়েছে তাঁর। মন্দির দর্শন সেরে দুপুর ২টো নাগাদ শিলিগুড়ির উত্তরকন্যায় পৌঁছবেন তিনি। সেখানে রাজ্যের অর্থমন্ত্রীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে বিকেলের দিকে শিলিগুড়ি শহরের বর্ধমান রোডে নবনির্মিত ফ্লাইওভার বা উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফর উপলক্ষে আগেভাগেই চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। উত্তরকন্যা সংলগ্ন হেলিপ্যাডে কপ্টারের ট্রায়াল রান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গোটা উত্তরকন্যা চত্বর মুড়ে ফেলা হয়েছে ব্যানার ও ফ্লেক্সে। পাশাপাশি গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তার জাল বিছানো হয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনিক কর্তাদের দাবি, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।
Advertisement