সপ্তম শ্রেণির ছাত্রীর অ্যাকাউন্টে মিলল প্রায় ৭৬০ কোটি টাকা!

July 11, 2026
Reading...
কোচবিহারের হলদিবাড়িতে সপ্তম শ্রেণির ছাত্রীর অ্যাকাউন্টে মিলল প্রায় ৭৬০ কোটি টাকা। স্কলারশিপের ৯০০ টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স দেখে হতবাক...
হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিশ মিলল প্রায় ৭৬০ কোটি টাকার! জানা গিয়েছে, এদিন স্কলারশিপের মাত্র ৯০০ টাকা তুলতে গিয়েই এই বিপুল পরিমাণ অর্থের খোঁজ পায় ওই ছাত্রী। এই অভাবনীয় ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক গ্রাস করেছে সুপর্ণা রায় নামের ওই স্কুলছাত্রী এবং তার গোটা পরিবারকে।

সুপর্ণার স্কুলের কেডসটি নষ্ট হয়ে যাওয়ায়, রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা দিয়ে নতুন জুতো কেনার পরিকল্পনা করেছিল সে। শনিবার সকালে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে, দাদার সঙ্গে স্থানীয় বাজারের একটি দোকান থেকে অনলাইনের মাধ্যমে ৯০০ টাকা তোলে সুপর্ণা। এরপর অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়েই চোখ কপালে ওঠে সবার। দেখা যায়, ওই অ্যাকাউন্টে জমা রয়েছে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা!

এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন আনা দিন খাওয়া ওই পরিবার। সুপর্ণার মা শম্পাদেবী জানিয়েছেন, ওই নির্দিষ্ট অ্যাকাউন্টে শুধুমাত্র বৃত্তির টাকাই ঢোকে এবং প্রয়োজন অনুযায়ী তা তুলে নেওয়া হয়। অন্য কোনো ধরনের লেনদেন সেখানে একেবারেই হয় না। হঠাৎ করে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তা ভেবেই কূল পাচ্ছেন না তাঁরা। শম্পাদেবীর কথায়, অত্যন্ত গরিব পরিবারে এমন ঘটনা স্বাভাবিকভাবেই ভয়ের। তাই যেখান থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, সেখানেই তা ফেরত যাক বলে তিনি দাবি করেছেন। তবে এমন তাজ্জব করা ঘটনা এই প্রথম নয়।
Advertisement