স্কুল গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী! উৎকণ্ঠায় পরিবার!

July 04, 2026
Reading...
কোচবিহারের ছিটখারিমালা খাগড়াবাড়ি এলাকা থেকে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী সুস্মিতা দাস। ১লা জুলাই নীলকুঠি সিস্টার নিবেদিতা স্কুলে গিয়ে আর ফেরেনি সে।
কোচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত ছিটখারিমালা (খাগড়াবাড়ি) রেলঘুমটি এলাকায় এক স্কুলছাত্রীর অন্তর্ধানকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর ঘরে ফেরেনি সে। চারিদিকে হন্যে হয়ে খোঁজার পরেও কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ ছাত্রীর পরিজনেরা। এমতাবস্থায় মেয়েটির খোঁজ পেতে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন অসহায় পরিবার।

পরিবার ও পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্র সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই নাবালিকার নাম সুস্মিতা দাস (১৪+)। সে নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুলের (Nilkuthi Sister Nivedita Girls H.S) অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১লা জুলাই, ২০২৬ (বুধবার) সকাল আনুমানিক ১০টা নাগাদ সে স্কুলের উদ্দেশে রওনা দেয়। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বাড়িতে আর ফিরে আসেনি সুস্মিতা। জানা গিয়েছে, সমস্ত আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজখবর করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে মেয়ের কোনো হদিস না পেয়ে ২রা জুলাই কোচবিহার কোতোয়ালি থানায় (Kotwali P.S) লিখিতভাবে একটি নিখোঁজ ডায়েরি করেন ছাত্রীর মা অঞ্জলী দাস। পুলিশ ইতিমধ্যেই অভিযোগটি গ্রহণ করে (Case no. 663/2026) ঘটনার তদন্ত শুরু করেছে।

নিখোঁজ ছাত্রীর বিবরণ:

  • নাম: সুস্মিতা দাস
  • পিতা: রবীন দাস
  • বয়স: ১৪ বছরের কিছু বেশি
  • উচ্চতা: ৫ ফুট (5' 0")
  • গায়ের রং: ফর্সা
  • পরিধানের পোশাক: নীল-সাদা স্কুল ড্রেস!
  • ঠিকানা: ছিটখারিমালা খাগড়াবাড়ি, পোস্ট: নীলকুঠি, থানা: কোতোয়ালি, জেলা: কোচবিহার।
পরিবারের তরফ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কিশোরীর সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করবেন। আপনার একটি শেয়ার হয়তো একটি হারিয়ে যাওয়া মেয়েকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সাহায্য করবে।

যোগাযোগের নম্বর

7699685655
Advertisement