নিট পেপার লিক বিতর্কের মাঝে রেডিটে ভাইরাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভুয়ো পদত্যাগপত্র। ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ ও কেন্দ্রের সম্ভাব্য..

রেডিটে ভাইরাল হওয়া ওই ভুয়ো চিঠিতে লেখা হয়, "শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি, আমি, শ্রী ধর্মেন্দ্র প্রধান, এতদ্বারা ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।" সেখানে আরও উল্লেখ করা হয়, "দেশের সেবা করা এবং ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রাখতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমার মেয়াদকালে সমর্থন ও সহযোগিতার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ এবং সমস্ত আধিকারিকদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

অন্যদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টি (CJP) এবং অন্যান্য বিরোধী দলগুলি তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই মর্মে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, "সরকার যদি কথা বলতে চায়, তবে তাদের এখানে আসতে হবে। আমাদের শর্ত মেনেই চলতে হবে।" তিনি আরও যোগ করেন, "আমরা সরকারকে রাজি হওয়ার অনুরোধ জানাচ্ছি। তাদের অহংকার শেষ হওয়া উচিত।"
সূত্রের খবর, বুধবার ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বাধীন ছাত্র বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্র সরকার দ্বিতীয় দফার আলোচনায় বসতে চলেছে। যদিও সরকারের তরফ থেকে এই দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়নি।
Advertisement