জলপাইগুড়ির বালাপাড়া মোড়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। স্কুল বাসের ধাক্কায় দুমড়ে গেল ছোট গাড়ি, আহত ৪ জন। অল্পের জন্য বাঁচল স্কুল পড়ুয়ারা।

দুর্ঘটনা ঘটার পর পরই স্থানীয় মানুষজন অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, ব্রেক বিকল হওয়ার কারণেই স্কুল বাসটি এই দুর্ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। ঠিক কী কারণে এই পথ দুর্ঘটনা (school bus accident) ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে রাস্তা থেকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক করার কাজ চলছে।
Advertisement