জলপাইগুড়িতে (Jalpaiguri) পলাতক তৃণমূল নেতার মেয়ে প্রণয়িতা দাসের গাড়িতে ডিম ছুড়ল বিজেপির মহিলা মোর্চা। হাইকোর্টের নির্দেশে কোতোয়ালি থানায়...

জানা যায়, গত ৫ মে জলপাইগুড়ির বিজেপি কর্মীদের উপর এক হামলার ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা কৃষ্ণের। সেই মামলার অভিযুক্তদের তালিকায় প্রণয়িতা দাসের নামও যুক্ত ছিল। ওই নির্দিষ্ট ঘটনার পর থেকেই তৃণমূল নেতার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে কলকাতা হাইকোর্টে সম্প্রতি আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর কন্যা। সেই আবেদনের ভিত্তিতেই এদিন সকাল ১১টার মধ্যে মামলার তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হয়ে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আদালত।
আদালতের সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানায় উপস্থিত হলে আচমকাই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেতার মেয়ের গাড়ি আটকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। যার জেরে থানার বাইরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাপক অশান্তি চলতে থাকে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত তৎপর হয় পুলিশ প্রশাসন।
Advertisement