নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জেন জি (Cockroach Gen Z) আন্দোলনকারীদের তীব্র আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের।

অন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আন্দোলনকারীদের একহাত নিয়ে এই সাংসদ লেখেন, তাদের কথা বলার ভঙ্গি ও ব্যবহৃত শব্দ অত্যন্ত অপমানজনক। প্রতিটি দৃশ্যই এত বেশি স্থূল ও বেসুরো যে, এমনটা তিনি জীবনেও দেখেননি। পাশাপাশি তিনি সরাসরি প্রশ্ন তোলেন, "ইউউউ, কারা এদের জন্ম দিচ্ছে আর বড় করে তুলছে?"
প্রতিবাদের মূল প্রতীক ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ (Cockroach)-কে হাতিয়ার করেও ব্যঙ্গ করতে ছাড়েননি তিনি। কঙ্গনার মতে, এই আন্দোলনকারীরা নিজেদের তেলাপোকা বলে দাবি করছেন এবং তাদের আচরণও ঠিক সেই রকমই নোংরা ও কদর্য। এখানে কোনো বৈপরীত্য নেই, বরং গোটা পৃথিবীকে তারা নিজেদের কদর্যতায় ডুবিয়ে দিচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পর গত সপ্তাহে সিজেপি (CJP) তাদের এই আন্দোলন তুলে নেয়। জানা যায়, তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার মধ্য দিয়ে কেন্দ্র সরকার আন্দোলনকারীদের প্রধান দাবিটি মেনে নেয়, যার ফলেই এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে গোষ্ঠীটি। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) পক্ষ থেকে প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ জোশীকে নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement