রাজগঞ্জের শিকারপুর এলাকার নর্থ বেঙ্গল ফার্মে পুকুরে ডুবে ১১ বছরের কিশোরী সংকিতা মুন্ডার মর্মান্তিক মৃত্যু। খেলতে গিয়ে পা পিছলে জলাশয়ে তলিয়ে যায়...

সহপাঠীদের আর্তনাদ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নাবালিকার বাবা-মা, যাঁরা সেই সময় পাশের খেতেই ধান রোয়ার কাজে নিযুক্ত ছিলেন। এরপর পুকুরে নেমে বহুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। তড়িঘড়ি চিকিৎসার উদ্দেশ্যে তাকে বড়বাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে কালবিলম্ব না করে বড়বাড়ি হাসপাতালে উপস্থিত হয় পুলিশ ও প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি অকুস্থলেও যান তদন্তকারী আধিকারিকেরা। সেখানে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নেহাতি দুর্ঘটনাবশতই এই মর্মান্তিক পরিণতি, ঘটনার নেপথ্যে কোনও অসৎ উদ্দেশ্য বা রহস্যের প্রমাণ মেলেনি। ইতিমধ্যেই বেলাকোবা ফাঁড়ির পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
Advertisement