২৭ না ২৮ অগস্ট, কখন রাখি পরানো শুভ? রইল তিথি ও সঠিক নিয়মকানুন!

July 29, 2026
Reading...
২০২৬ সালের রাখি পূর্ণিমা (Raksha Bandhan 2026) কবে? ২৭ নাকি ২৮ অগস্ট? ঝুলনযাত্রার দিনে পালিত হওয়া এবারের রাখিবন্ধন উৎসবের শুভ সময়!
ভাই-বোনের অটুট সম্পর্কের প্রতীক রাখিবন্ধন (Raksha Bandhan 2026) উৎসব। জানা গিয়েছে, চলতি বছর শ্রাবণ মাসের ঝুলনযাত্রার অন্তিম লগ্নেই পালিত হতে চলেছে রাখি পূর্ণিমা। ফলে একই দিনে জোড়া উৎসবের সাক্ষী থাকবেন সকলে। তবে ভাইয়ের কবজিতে রাখি পরানোর পূর্বে এর শুভক্ষণ ও সঠিক নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক।

গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৭ অগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই তিথি পরের দিন, অর্থাৎ ২৮ অগস্ট সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

জ্যোতিষ গণনা থেকে জানা যায়, রাখি পরানোর জন্য ২৮ অগস্ট দিনটিই সর্বাধিক উপযুক্ত। ওই দিন ভোরে ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত রাখি পরানোর শ্রেষ্ঠ লগ্ন রয়েছে। তবে সকালে সুযোগ না মিললে, দুপুর ১টা ৩২ মিনিট থেকে বিকেল ৪টা ০৭ মিনিটের মধ্যেও এই শুভকাজ সম্পন্ন করা যেতে পারে।

বাজারচলতি নানা রঙের কৃত্রিম বা প্লাস্টিকের রাখি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। শাস্ত্রবিদদের মতে, এই ধরনের উপাদানে তৈরি রাখি ভাইয়ের জন্য একেবারেই শুভ নয়। এর পরিবর্তে সুতি বা রেশম সুতোর তৈরি সাধারণ রাখি ব্যবহার করাই সবচেয়ে ভালো। এতে ভাইয়ের যশ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে জানা গিয়েছে। তবে রাখিবন্ধন কেবলমাত্র ভাই-বোনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। প্রিয়জনদের মঙ্গল কামনার্থেও এদিন তাঁদের হাতে সুতো বাঁধা যেতে পারে। মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাঁদের সুস্বাস্থ্য কামনার মধ্য দিয়েই আনন্দমুখর পরিবেশে এই বিশেষ দিনটি উদযাপন করা উচিত।
Advertisement