ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ জুলাই লর্ডস ওডিআই-ই কি রোহিত শর্মার শেষ ম্যাচ? ২০২৭ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া, বিসিসিআইয়ের সাথে আলোচনা!

তবে, এই সমস্ত খবরের মাঝেই ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের হারের পর তিনি জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অধিনায়কের উপর বিন্দুমাত্র চাপ নেই। তাঁর মতে, রোহিতের মতো অত্যন্ত সফল এবং অভিজ্ঞ একজন ক্রিকেটারের উপর এমন পরিস্থিতির কোনো প্রভাব পড়ে না। উল্লেখ্য, বার্মিংহ্যামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ১১ রান করার পর, কার্ডিফে আয়োজিত দ্বিতীয় ম্যাচেও উইল জ্যাকসের বলে আউট হওয়ার আগে ৪৭ বলে মাত্র ২৬ রান আসে তাঁর ব্যাট থেকে। পরপর দুই ম্যাচে এই অফ-ফর্ম প্রসঙ্গে কোটাকের দাবি, শুরুতে ব্যাটসম্যানরা অনেক সময় কাঙিক্ষত ছন্দ পান না। পিচে ডাবল বাউন্স থাকার কারণে এবং বল নিজের পছন্দের জায়গায় না আসাতেই রোহিত তাঁর প্রিয় শটগুলো খেলতে পারেননি।
প্রথম দুই ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে রোহিতকে দেখে মনে হচ্ছিল তিনি বড় রান করবেন। তাই এখনই এই তারকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সময় আসেনি বলে জানিয়েছেন কোটাক। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই জানান যে, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে এমন অনেক ব্যাটারকেই তিনি দেখেছেন। তাই একে কোনোভাবেই ফর্মের অভাব বলতে নারাজ তিনি। বরং, লর্ডসের আসন্ন ওডিআই ম্যাচে এক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, বড় ইনিংসে রোহিত শর্মাকে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের এই ব্যাটিং কোচ। অবসর জল্পনার মাঝে বর্তমানে সকলের নজর লর্ডসের এই তৃতীয় ওয়ানডে ম্যাচের দিকেই, যেখানে রোহিতের ব্যাট থেকে একটি বড় ইনিংসই হতে পারে সমস্ত সমালোচনার সবচেয়ে শক্তিশালী জবাব।
Advertisement