শিলিগুড়ির বর্ধমান রোড উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যানজটমুক্ত শিলিগুড়ি এবং উত্তরকন্যার উন্নয়ন নিয়ে কী কী বড় ঘোষণা করলেন তিনি

উদ্বোধনী পর্ব মেটার পর নয়া উড়ালপুলটি পায়ে হেঁটে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা।
অনুষ্ঠান মঞ্চ থেকে পূর্বতন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কারণেই এই উড়ালপুলটি চালু হতে এতটা বিলম্ব হয়েছে। পাশাপাশি রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে আরও ৫০০টি নতুন আরওবি (ROB) নির্মাণের কথা ঘোষণা করা হয় এদিন।
উত্তরবঙ্গের উন্নয়ন (North Bengal Development) প্রসঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন, আগামী দিনে উত্তরবঙ্গে ব্যাপক হারে উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। সরকারি কাজের জন্য সাধারণ মানুষকে যাতে আর কলকাতায় না ছুটতে হয়, সেই উদ্দেশ্যে এবার উত্তরকন্যার বুকেই রাজ্য সরকারের একাধিক দপ্তরের কার্যালয় চালু করা হবে বলে জানা গিয়েছে।
Advertisement