শিলিগুড়ির রথযাত্রা উৎসবকে আরও আকর্ষণীয় করতে ইসকন রথযাত্রা কমিটি, শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাবকে ৫ লক্ষ টাকা করে আর্থিক...
সোমবার দুপুরে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে একটি বিশেষ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই ওই তিন কমিটির প্রতিনিধিদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এই চেক হস্তান্তর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। পাশাপাশি, ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে সংশ্লিষ্ট কমিটিগুলিকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক আধিকারিকদের মতে, এই আর্থিক সাহায্যের ফলে রথযাত্রার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় ও সামাজিক কাজ আরও প্রসারিত হবে।
রাজ্যের এই উদ্যোগে শিলিগুড়ির ওই তিনটি রথযাত্রা কমিটির প্রতিনিধিরা অত্যন্ত আনন্দিত। তাঁরা মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের মতে, সরকারি এই পাঁচ লাখ টাকার আর্থিক সহযোগিতায় চলতি বছরের রথযাত্রাকে শিলিগুড়িবাসীর কাছে আরও বৃহত্তর পরিসরে ও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। সোমবারের এই অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথি ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
Advertisement