রাজ্যে পুলিশি ব্যবস্থা ঢেলে সাজাতে ভবানী ভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুজোর আগেই ১৪ হাজার কনস্টেবল নিয়োগ, আধুনিকীকরণ,

পুলিশে নিয়োগ (Police Recruitment 2026) সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাও এদিন করা হয়। জানা গিয়েছে, ওবিসি নিয়োগ-জট সম্পূর্ণভাবে কেটে যাওয়ায় আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল (Police Constable) পদে নিয়োগ সম্পন্ন হতে চলেছে। এই কর্মীদের প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। পাশাপাশি, বর্তমানে রাজ্য পুলিশে ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে মোট ১ লক্ষ পুলিশ কর্মী নিয়োগের মেগা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
দেশের নিরিখে প্রতি এক লক্ষ সাধারণ মানুষে যেখানে গড়ে ১৫৫ জন পুলিশ কর্মী রয়েছেন, সেখানে এই রাজ্যে সংখ্যাটা মাত্র ১০৬ জন। অন্যদিকে, উত্তরপ্রদেশে এই গড় সংখ্যা ২০০ জন। জানা গিয়েছে, বাংলার পুলিশি পরিকাঠামোকে আরও মজবুত ও শক্তিশালী করে তুলতে এবার সরাসরি উত্তরপ্রদেশ মডেলকেই (UP Model) অনুসরণ করতে চলেছে রাজ্য।
পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। এদিন জানানো হয়, কন্ট্রোল রুমের আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে বডি ক্যামেরা, সিসিটিভি (CCTV) এবং উন্নত ইলেকট্রনিক সিস্টেম চালু হতে চলেছে। কলকাতা পুলিশ (Kolkata Police) সহ রাজ্যের সমস্ত থানা এবং পুলিশ আবাসনগুলির ব্যাপক সংস্কার করা হবে, যাতে সেগুলি কর্মীদের জন্য সম্পূর্ণ বাসযোগ্য হয়ে ওঠে। পাশাপাশি, পুলিশের ব্যবহৃত পুরনো গাড়িগুলোর ক্ষেত্রেও বড়সড় রদবদল ঘটতে চলেছে। যে সমস্ত গাড়ির বয়স ১৫ বছর পার হয়ে গিয়েছে কিংবা যেগুলির কাগজপত্রের সঠিক পুনর্নবীকরণ নেই, সেগুলিকে বাতিল করে সম্পূর্ণ আধুনিক যানবাহন আনা হবে। একইসঙ্গে, জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) অনুকরণে রাজ্যেও সিআইএ (CIA) গঠন করার গুরুত্বপূর্ণ বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Advertisement