বেলাকোবা পার্কের বেহাল দশা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। সংস্কারের এবার আশ্বাসে রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্যজুড়ে যখন বাম শাসন পেরিয়ে তৃণমূলের সূচনা ঘটে, ঠিক সেই সময়ে তৎকালীন রাজগঞ্জের বিধায়কের উদ্যোগে বেলাকোবা পার্কের সৌন্দর্যায়ন করা হয়েছিল। তবে কিছুদিন চলার পরেই আচমকা পার্কটির স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায়। সেই থেকে এর পরিকাঠামো ধ্বংসের মুখে। বর্তমানে সম্পূর্ণ এলাকাটি জঙ্গল, ক্ষতিকারক সাপ ও পোকামাকড়ের আশ্রয়ে পরিণত হওয়ার সাথে সাথে দুষ্কৃতীদের আখড়ায় রূপান্তরিত হয়েছে। পার্কের একদম কাছেই একটি স্বাস্থ্যকেন্দ্র থাকায় সেখান থেকে রোগ ছড়িয়ে পড়ার গুরুতর আশঙ্কার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীদের স্পষ্ট দাবি, দ্রুত এই পার্ক পরিষ্কার করে নতুন করে সৌন্দর্য বৃদ্ধি করা হোক। স্থানীয় বিজেপির যুব কনভেনার বাবাই সরকার এই ইস্যুতে শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এসেছে এবার অবশ্যই এর উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলে মনে করছি।
অন্যদিকে, এই বিষয়ে রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুরো বিষয়টি অনুসন্ধান করে দেখে পার্কটির সৌন্দর্যায়ন ও সংস্কারে পদক্ষেপ করা হবে। সার্বিকভাবে, বেলাকোবা পার্কের সার্বিক পরিবর্তনের আশাতেই এখন দিন গুনছেন স্থানীয় অধিবাসীরা।
Advertisement