কুকুর হতে কোটি টাকার অস্ত্রোপচার! ২৬ বছরের জাপানি কোটিপতির কাণ্ডে তোলপাড় নেটপাড়া!

August 09, 2026
Reading...
কুকুরের মতো জীবন কাটাতে প্রায় ২২০ কোটি টাকা খরচ করে একাধিক অস্ত্রোপচার করালেন ২৬ বছরের জাপানি কোটিপতি জ্যাসো। সমাজমাধ্যমে তাকাতেই তোলপাড় নেটপাড়া।
সোশ্যাল মিডিয়া সূত্রে সম্প্রতি একটি খবর ও ভিডিও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে 'জ্যাসো' নামের ২৬ বছর বয়সী এক জাপানি কোটিপতি নাকি নিজেকে কুকুরের রূপ দিতে এবং কুকুরের মতো জীবনযাপন করতে প্রায় ২২০ কোটি টাকা প্লাস্টিক সার্জারির পেছনে খরচ করেছেন। সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট ও ভিডিওতে দাবি করা হয় যে, উক্ত ব্যক্তি একাধিক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে নিজের শারীরিক রূপ পরিবর্তন করেছেন।

তবে 'খবর বঙ্গ'-এর ফ্যাক্ট চেক অনুসন্ধানে স্পষ্ট, আগস্ট ২০২৬-এ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-চালিত প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এবং খবরটির মূল দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাস্তবে এমন কোনো শারীরিক অস্ত্রোপচারের ঘটনা ঘটেনি। এই পোস্টগুলো মূলত জাপানের 'টোকো' নামের এক ব্যক্তির পুরনো ঘটনার একটি বিকৃত উপস্থাপন। টোকো কোনো ধরণের সার্জারি করাননি; বরং তিনি জাপানি স্পেশাল ইফেক্টস ও কস্টিউম প্রস্তুতকারী সংস্থা 'জেপেট'-কে দিয়ে প্রায় ২ মিলিয়ন জাপানি ইয়েন (যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪,০০০ ডলার বা ১১-১২ লাখ টাকা) খরচ করে একটি অতি-বাস্তবসম্মত কুলি (Collie) প্রজাতির কুকুরের পোশাক তৈরি করিয়েছিলেন। তিনি কেবলমাত্র নিজের শখ ও ছোটবেলার স্বপ্ন পূরণের জন্য সেই কস্টিউম পরে প্রকাশ্যে এসেছিলেন।
Advertisement