বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডুর নেতৃত্বে বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানে অভিযান চালালো পুলিশ।

অভিযান চলাকালীন এলাকার বেশ কয়েকটি ফাস্টফুডের দোকান, ভাতের হোটেল এবং মিষ্টান্ন ভান্ডারে ব্যবহৃত খাদ্যদ্রব্যের মান ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ভালো করে পরীক্ষা করে দেখেন পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি রান্নায় ব্যবহৃত কাঁচামাল ও সামগ্রীও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় রয়েছে কি না, সে বিষয়েও নজরদারি চালানো হয়। সমস্ত ব্যবসায়ীকে খাদ্য সুরক্ষা আইনের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসী বা মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি বন্ধ রাখা এবং দোকান পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাফ জানিয়ে দেওয়া হয়।
Advertisement