iPhone 18 আসতেই বিনামূল্যে ফোন বিলির বড় ঘোষণা। চণ্ডীগড় ও মোহালিতে ‘আইফোন লঙ্গর’-এর ডাক দিলেন অমৃতসরের ব্যবসায়ী রাকেশ ত্রেহান (রাজা ডি কিং)।

জানা গিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর চণ্ডীগড় এবং মোহালিতে একটি অভিনব ‘আইফোন লঙ্গর’-এর আয়োজন করার কথা জানিয়েছেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে মানুষের হাতে iPhone 17 এবং iPhone 18 তুলে দেওয়া হবে। তবে বিনামূল্যে এই ফোন পাওয়ার জন্য মানতে হচ্ছে একটি বিশেষ নিয়ম। এই কর্মসূচির অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে যুক্ত হয়ে কেবলমাত্র ‘জয় মাতা দি’ লিখে পাঠাতে হবে। এরপর নির্ধারিত এক প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে প্রাপকদের নির্বাচন করা হবে এবং তাঁদের হাতে এই নতুন ফোন তুলে দেওয়া হবে।
জানা গিয়েছে, এই পরিকল্পনার আওতায় ইতিমধ্যে ১০০টি iPhone 17-এর অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় এক হাজারটি ফোন বিতরণ করার লক্ষ্য রয়েছে তাঁর। উল্লেখ্য, এর পূর্বেও ‘পেট্রোল লঙ্গর’ আয়োজন এবং ৫০০ টাকার নোট বিলি করার মতো পদক্ষেপের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন রাকেশ ত্রেহান।
Advertisement