জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক দিবসের বিশেষ খাওয়া-দাওয়া নিয়ে ধুন্ধুমার। ছাত্রদের সাথে সংঘর্ষে রক্তাক্ত প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বারুই।

জানা গিয়েছে, শিক্ষক ও ছাত্রদের মধ্যে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহত ছাত্রদের অভিযোগ, ঘটনার সূত্রপাত হয়েছিল প্রধান শিক্ষকের মারধর থেকেই। তর্কবিতর্কের সময় প্রধান শিক্ষকের মারে কয়েকজন ছাত্র আহত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই ছাত্রদের পাল্টা মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বারুই। চোখের নিমেষে রণক্ষেত্রের রূপ নেয় শতাব্দী প্রাচীন এই স্কুল চত্বর।
সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কোতোয়ালি থানার বিরাট পুলিসবাহিনী। গুরুতর আহত ও রক্তাক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত ছাত্ররা পুলিসের পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পুলিস আধিকারিকরা পরিস্থিতি আয়ত্তে এনে আহত প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বারুইকে উদ্ধার করে নিয়ে যায়। শিক্ষক দিবসের দিনে ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা স্কুলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Advertisement