মালবাজারের ওদলাবাড়িতে মর্নিং ওয়াকে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। ১৭ নম্বর জাতীয় সড়কে চেল সেতুর কাছে দ্রুতগতির গাড়ির ধাক্কায়...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো এদিন ভোরেও দু'জনে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। অভিযোগ, চেল সেতুর কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় আচমকাই একটি দ্রুতগতির ছোট গাড়ি এসে তাঁদের সজোরে ধাক্কা মারে। বিকট আওয়াজ শুনতে পেয়েই ছুটে আসেন আশেপাশের মানুষজন। স্থানীয়রা এসে দেখেন, দুই গৃহবধূই গুরুতর জখম অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারের তৎপরতা শুরু হয়।
পরবর্তীকালে খবর পেয়ে পুলিশ অকুস্থলে এসে পৌঁছায়। ঠিক কোন গাড়ি এই দুর্ঘটনাটি ঘটিয়েছে এবং পুরো বিষয়টি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই গৃহবধূর এহেন মর্মান্তিক মৃত্যুতে গোটা দেবীপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার জেরে ভোরবেলায় জাতীয় সড়কের উপর দিয়ে হেঁটে চলা পথচারীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
Advertisement