রাজগঞ্জের সাহুডাঙ্গি সংলগ্ন কচুমোড়ে জন্মাষ্টমীর দধি-কাদা খেলায় মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে প্রাণ হারাল বিন্নাগুড়ি কৃষ্ণনগর কলোনির ১০ বছরের নাবালক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে কচুমোড়ে এক বিশাল দধি-কাদা খেলার আসর বসেছিল। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কৃষ্ণনগর কলোনির বাসিন্দা, কৌশিক বোস নামের ওই নাবালক সেখানে খেলতে গিয়েছিল। জানা যায়, খেলা চলাকালীনই কোনোভাবে সে পাশের একটি জলাশয়ে পড়ে যায়।
জলে পড়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ওই জলাশয় থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, উপস্থিত চিকিৎসকরা নাবালকটিকে মৃত বলে ঘোষণা করেন। জন্মাষ্টমীর উৎসবের আবহে এমন একটি শোকাবহ ঘটনা ঘটায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই আকস্মিক মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement