Siliguri Bhakti Nagar Police arrested a man for allegedly sexually assaulting his minor stepdaughter. Case registered under POCSO Act; accused produce

শিলিগুড়ির ভক্তি নগর থানা এলাকার ঘটনা। নাবালিকা সৎ মেয়েকে টানা কয়েক মাস ধরে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছিলেন ওই নাবালিকার মা। পূর্ববর্তী বৈবাহিক সম্পর্কের সন্তান অর্থাৎ মেয়েকে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে ভক্তি নগর থানা সীমানার মধ্যেই বসবাস করছিলেন তিনি। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে মা বাড়ির বাইরে গেলেই ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালাত অভিযুক্ত। অভিযোগকারী মায়ের দাবি, বিগত ৩ থেকে ৪ মাস ধরে এই নিপীড়ন অবিরাম চলছিল।
ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে পরিণতি ভয়ঙ্কর হবে— এই মর্মে নাবালিকাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো বলে সূত্রের খবর। এই আশঙ্কাতেই এতদিন কোনো প্রতিবাদ না করে মুখ বুজে সয়ে গিয়েছে সে। অবশেষে সোমবার সমস্ত ঘটনা নিজের মাকে জানায় ওই নাবালিকা। কালবিলম্ব না করে পরেই ভক্তি নগর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মা।
সূত্রের খবর, দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। সংশ্লিষ্ট ঘটনায় পকসো (POCSO) আইনে একটি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
Advertisement