সাতসকালেই পথদুর্ঘটনা গেটবাজার এলাকায়

Friday, February 18, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ ব্লকের, মান্তাদাড়ি অঞ্চলের গেটবাজার এলাকায়, এদিন শুক্রবার সাতসকালেই এক পথ দূর্ঘটনা। যদিও কেউ আহত হননি! জানা গিয়েছে একটি চার চাকার মারুতি গজলডোবা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে হটাৎ গেট বাজার মোড় এলাকায় একটি ডাম্পার'কে পাশ কাটাতে গিয়ে সেই মারুতিটি গেটবাজার ব্রিজের লাগোয়া ক্যানেলের ধারের বেরিয়াল ভেঙ্গে ক্যালানের পারে চলে যায়।
আরো পড়ুন: নতুন বাড়ীর জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সোনা-রূপা নিয়ে চাঞ্চল্য রাজগঞ্জে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর খনিক গাফিলতি হলেই ক্যানেলের মধ্যে চলে যেত সেই মারুতি গাড়িটি। ঘটনাস্থলে পৌঁছায় মিলনপল্লি ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর গাড়িটিতে কোন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে সেই গাড়িটিকে খানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator