খবরটি শুনুন
অডিও সংস্করণ
আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গা পানি এলাকায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) এবং মালগাড়ির মধ্যে সংঘর্ষ। জানা যায় এদিন সোমবার সকালে এনজেপি ছাড়ার পর এই দুর্ঘটনাটি ঘটে রাঙাপানির কাছে ১১ কিলোমিটারের মধ্যে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে (Train Accident) মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে জানা যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা পৌঁছায়।
তবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেনের ভেতরে আটকে রয়েছেন আরো অনেকে। লোকো পাইলটও ভেতরে আটকে রয়েছেন বলে জানা যায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনার বিকট শব্দ টের পান স্থানীয়রা। তাঁরাই ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ এখনও চলছে। ঘটনাস্থলে হাজির রয়েছে অ্যাম্বুল্যান্স। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক, পুলিস সুপার সহ বিপর্যয় মোকাবিলা টিম স্পটে পৌঁছাচ্ছেন ঘটনাস্থলে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর
Helpline No. GHY Station 03612731621 03612731622 03612731623
LMG helpline no. 03674263958 03674263831 03674263120 03674263126 0367426385
Help line Number at Katihar 09002041952 9771441956
EmergencyNJP+916287801758

