বিডিও প্রশান্ত বর্মণ আপাতত থাকছেন রাজগঞ্জেই

Thursday, June 20, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মণের (BDO Prashanta Barman) বদলির নির্দেশ হইলো স্থগিত। গত ১৪ই জুন নবান্নের তরফে নির্দেশ ছিল রাজগঞ্জ থেকে প্রশান্ত বর্মনকে সরিয়ে কালিম্পঙয়ে বদলি করার কথা উল্লেখ ছিল। আর বিডিও প্রশান্ত বর্মণের পরিবর্তে রাজগঞ্জের (Rajganj) বিডিও হিসেবে বাঁকুড়া থেকে আসার কথা ছিল সঞ্জয় মালাকারের (Sanjay Malakar)। এদিন বৃহস্পতিবার অর্থাৎ ২০ জুন, নতুন নির্দেশ দিয়ে নবান্ন জানাল, প্রশান্ত বর্মণের বদলির নির্দেশ আগামি অগাস্ট মাস পর্যন্ত আপাতত স্থগিত থাকছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজগঞ্জের বিডিওর পরিষেবা পেয়ে সাধারণ মানুষ কয়েকদিনের মধ্যেই প্রশান্ত বর্মণকে রাজগঞ্জ থেকে বদলি হওয়ার খবর শুনে দুঃখ প্রকাশ করেন। বিডিও বদলি হচ্ছে দেখে এলাকাবাসীদের অনেকেই তার সঙ্গে দেখা করতে যান এবং তারা সরকারের কাছে আবদার রাখেন, যাতে এখনই বিডিও বদলি না করে।

যদিও এই নির্দেশে এও উল্লেখ করা হয়েছে, প্রশান্ত বর্মণ তাঁর এলএলবি পরীক্ষার জন্য বদলির নির্দেশে আপত্তি জানিয়েছিলেন। সেই মতই নতুন নির্দেশ জারি করেছে নবান্ন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator