জলপাইগুড়ি পৌরসভায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা।
জলপাইগুড়ি: বকেয়া বেতন এবং বোনাস সঠিক সময় না পাওয়ার অভিযোগে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার সাফাই কর্মীরা। সূত্রের খবর, ক্ষোভ উগরে দিতে রাস্তায় নোংরা ও ময়লা আবর্জনা ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনকারী সাফাই কর্মীদের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা ছিল। তবে মাস শেষের পথে এগোলেও এখনও পর্যন্ত সেই বকেয়া মেটানো হয়নি। একইসঙ্গে বোনাস প্রদানের বিষয়েও কোনো স্পষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানা গিয়েছে।